টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার এলেঙ্গার ডাক বাংলয় আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শুকুর মাহমুদ, আলী আকবর জব্বার,আনছার আলী, এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খান, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিসদ চেয়ারম্যান মতিউল আলম তালুকদার, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো,শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মহিলা দলের সভানেত্রী হাবিবা বেগম, যুবদলের যুগ্ম আহŸায়ক হালিমুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসমত আলী রেজা,যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর ছাত্রদলের আহবায়ক নিজাম উদ্দিন টুটুল প্রমূখ।

এসএইচ