আবারও হ্যাকারের কবলে পড়েছিলো নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট ‘www.ec.org.bd’। নোফোয়াক্স আই নামের একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করার ঘণ্টা দশেক পর ফের বেলা সাড়ে ১১টার দিকে স্বাভাবিক হয়েছে। এ নিয়ে তিনবার হ্যাকের শিকার হলো সংস্থাটির ওয়েবসাইট।
মঙ্গলবার (১৪ জুন) ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, একটি হ্যাকার গ্রুপ আক্রমণ করেছিল। তারা পুরো সাইটির কোনো সমস্যা করতে পারেনি। শুধু হোম পেজে ঢুকতে একটু সমস্যা হচ্ছিলো। এখন আর কোনো সমস্যা নেই।
এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর দশম সংসদ নির্বাচনের সময় এবং চতুর্থ উপজেলা নির্বাচনের সময় ২০১৪ সালের ১৯ জুন ইসির ওয়েবসাইটটি হ্যাক হয়।
এমআর





