কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী কোচের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এঘটনায় আহত হয়েছে আরো ১০ যাত্রী। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী কোচের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের জালালাবাদ মোহনবিলা গ্রামের ডা. মোজাম্মেল হক (৪৫), মালুমঘাটের সজল ও অপর একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া আজিজ নগর এলাকায় কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী চেয়ারকোচের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে আহতদের উদ্ধার করে চকরিয়া, মালুমঘাট ও তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে পুলিশ।

এআই