সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগ ও হকার্সলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের অন্তত ১০ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত নয়টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঈদ উপলক্ষে মহাসড়কে চাদাঁবাজিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হকার্স লীগের রিপন(২৮), আব্দুল কাদের ওরফে কাদের মোল্লা(২০) ও ইসমাইলকে(৩০) আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে হর্কাসলীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন পৌর হর্কাসলীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লা। এসময় সাভার থানা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সেলিম মন্ডল দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে হকার্সলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





