অবৈধভাবে ভারতে যাবার সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চুড়িপট্টি ফুটবল মাঠের পাশ থেকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের রশিদের ছেলে রেইস উদ্দিন (৩২) ও একই এলাকার আশরাফ আলীর ছেলে আলতাফ আলী হুদ্দু (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে বলে তিনি জানান।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর