সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থপরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার ৪ কর্মীকে স্থায়ীভাবে বহষ্কিার করা হয়েছে। একইভাবে তাদেরকে সংগঠনের সকল দায়িত্ব থেকেও বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সকালে নোয়াখালী শহর শাখার সভাপতি ও সেক্রেটারী এক বিবৃতির মাধ্যমে এই বহিষ্কার আদেশ জারী করেন এবং তাদেরকে নাম ও পরিচয় তুলে ধরেন।

বহিষ্কারের কারণ হিসেবে নোয়াখালী শহর শাখার সভাপতি বলেন, এই ৪ জন র্দীঘদিন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে আসছে,পাশাপাশি আদর্শ পরিপন্থী কাজ করে যাচ্ছে ।

যা তাদেরকে অবহিত করার পরেও তারা সংশোধন করেনি বরং তারা আরো দলের স্বার্থ পরিপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ে তাই তাদেরকে ছাত্রশিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ৪ জনের নাম:

১. ইমাম উদ্দিন ফয়সাল

২. গালিব ওমর

৩. বেনজীর আহমদে রকি

৪. তাওহীদুর রহমান

 

এমবি/ইআর