চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত সেলিম উদ্দিন (২৪) উপজেলার দূর্লভপুর ইউনিয়নাধীণ দ্বোভাগী স্কুল ছাম গ্রামের আব্দুস সালামের ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার রাত দুইটার দিকে ভারত থেকে গরু আনার সময় রেস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক সেলিমের কয়েকজন আত্মীয় বলেন, ‘মামলা ও হয়রানির ভয়ে ঘটনা জানাজানির আগেই রাত তিনটার দিকে তার লাশ দাফন করা হয়।’
বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আবুল এহসান বলেন, ‘ঘটনাটি আমরাও পরোক্ষভাবে শুনেছি। তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিহতের পরিবার ঘটনার কথা স্বীকার করেছে না। তারপরও আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এআই





