ফাতিহা-ই-নূর আর হাসবে না, আব্বুর কাছে বায়না ধরবেনা, মায়ের কাছে আবদার করবে না, সে সবাইকে ছেড়ে চলে গেছে পরপারে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ইন্তিকাল করে ফাতিহা-ই-নূর। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১ বছর।
ফাতিহা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ৩ বোনের মধ্যে ফাতিহা সবার ছোট। তার বাবা আবদুল মান্নান দৈনিক সংগ্রাম এর কম্পিউটার ম্যানেজার। তিনিও লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাতিহার মা রুমিনা ইয়াসমিন গৃহিনী।
ফাতিহা-ই-নূর নন হদিগ্কন লিম্ফোমা (Non Hodgkin's Lymphoma) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ২ মাস যাবত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নামাজে জানাযা শেষে চাপাইনবাবগঞ্জ সদরের দ্বারিয়াপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসএইচ





