পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার জয়পুরহাটের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সুলতান নাসির উদ্দিন, মানবাধিকার আইনজিবী পরিষদের সাধারণ সম্পাদক আবু নাসির শামিম, মানবাধিকার নারী সমাজের সদর থানা সভানেত্রী সাদেকুন্নাহার, প্রগাম কমিটির সুপার ভাইজার ওয়াহিজ্জামান মিঠু, মানবাধিকার নাট্য পরিষদের থানা কমিটির সাধারণ সম্পাদক লালন হোসেন, এরশাদ হোসেন প্রমুখ।
কেএইচ





