জেলায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রাঙ্গামাটি পুলিশ সোমবার রাত ২টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ চোলাই মদ উদ্ধার করে। অভিযানের সময় চিকন চাকমা নামে মদ ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী কমলা বড়ুয়াকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এসআই মাসুদ খান জানান, শহরের রিজার্ভ বাজারের চেঙ্গীমুখ এলাকায় বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ ও পাচার করার বিষয়ে খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে ঘরের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত আনুমানিক তিন হাজার লিটারের মতো চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মদ ব্যবসায়ী চিকন চাকমা কাপ্তাই লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী কমলা বড়–য়াকে আটক করা হয়। আটক কমলা ও তার স্বামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ২২(গ) ধারায় মামলা করা হয়েছে।

জেআই