তিন বছর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ড্যান ডব্লিউ মজিনা নিজ দেশে ফিরে গেছেন।

রোববার রাত ১০টা ২৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানায়, ২০১১ সালের ২৪ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন ড্যান ডব্লিউ মজিনা। তার বিদায়ের পর বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট। তিনি খুব দ্রুত দায়িত্বভার গ্রহণ করবেন।

বিদায়ের আগে মজিনা রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

জেএ