ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাসযাত্রী আজমত আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী যাত্রীসেবা পরিবহনের (ঢাকা মেট্রো ০৪-০৯৫৪) একটি বাস ওই এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ সেকেন্দার আলী জানান, সকাল সাতটা পর্যন্ত দুর্ঘটনায় আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর ৪/৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এমকে





