পাবনার সুজানগর উপজেলায় সি-লাইন পরিবহনের বাসের ধাক্কায় একটি ভ্যানের চালক ও স্কুলছাত্রসহ ৩ যাত্রী নিহত হয়েছে।

গতকাল (১৩ আগস্ট) বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় পাবনা-নগরবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যানচালক ইলিয়াস (৪৫), সুজানগর উপজেলার অন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন (২৪) ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা (১৫)।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ঘাতক সি-লাইন পরিবহনের বাসটি আটক করা হয়। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমবি