চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালের দিকে আলমডাঙ্গা থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সে কয়রাডাঙ্গা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণিতে ছাত্র এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, মঙ্গলবার রাতে মাদ্রাসা থেকে ওই ছাত্র নিখোঁজ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজাখুজি করেও পায়নি। সকালে মাদ্রাসা সংলগ্ন মশিউরের ইটভাটার পাশে মস্তকবিহীন মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মৃতদেহটি আবির হুসাইনের বলে সনাক্ত করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাইলাল সরকার ও মোহাম্মদ কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত কিরা হচ্ছে বলে ওসি জানান।
এএস





