কিশোরগঞ্জের সদর উপজেলার কর্শাকড়িয়ালে দু’পক্ষের সংঘর্ষে আহত রোকেয়া খাতুন (৬০) মারা গেছেন।

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোকেয়া উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের বাদে কড়িয়াল গ্রামের বাসিন্দা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে কর্শাকড়িয়াল ইউনিয়নের বাদে কড়িয়াল গ্রামে জমির সীমানা নিয়ে শুক্কুর আলী ও তার চাচাতো ভাই হাছেন আলীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শুক্কর আলীর স্ত্রী রোকেয়া।

এ অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওএফ