১৪ এপ্রিল দুপুর ১২টা। বর্ষবরণ উৎযাপনের হইচই চারদিকে। পাবলিক লাইব্রেরী মিলানায়তন হল রুমে তখন চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র জীবনঢুলী। পহেলা বৈশাখ উপলক্ষে গত ১১ এপ্রিল হতে প্রদর্শিত হচ্ছে চলচিত্রটি। সেখানে উপস্থিত ছবিটির নিমার্তা তানভীর মোকাম্মেল, উত্তম গুহ, চিত্রলেখা গুহসহ আরো অনেকে।
এমন সময় হাজির অনলাইন পত্রিকার এক রিপোর্টার। উদ্দেশ্য পহেলা বৈশাখ উপলক্ষে এই সংস্কৃতিক ব্যক্তিত্বের মন্তব্য সংগ্রহ করা। কিন্তু তানভীর মোকাম্মেল প্রশ্ন করলেন, কোন টিভি? কোন টিভি থেকে এসেছেন?
রিপোর্টার বললেন টিভি নয়, পত্রিকা থেকে এসেছি।
এবার তানভীর মোকাম্মেলের সাফকথা- টিভির ক্যামেরা ছাড়া তো আমি কোন কমেন্স করি না।
হতাসা নিয়েই ফিরে এলেন বেচারা রিপোর্টার।
তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনা শহরের খানজাহান আলী রোড সংলগ্ন এলাকায় এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন। কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক।
[b]ঢাকা, কেএ, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]