রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, চলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন বিএনপি এবং বাকিরা জামায়াত-শিবিরকর্মী বলে জানান মাসুদুর রহমান।

এআর