রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা দেড়টায় এই দুর্ঘটনা ঘটে।

পথচারী মোহাম্মদ মঞ্জু জানান, শাপলা চত্বরের বিআরটিসি বাস কাউন্টারের সামনে বাহন পরিবহনের একটি যাত্রীবাহি বাস বেপরোয়া ভাবে একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ওই রিকসা চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, রিকসা চালকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর হবে।

এই ঘটনায় মতিঝিল থানার এসআই মোহাম্মদ দুলাল জানান, এই ঘটনায় বাহন পরিবহনে চালক সাইফুল ইসলাম শরিফ ও বাসটি থানায় আটক রাখা হয়েছে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ