ঈদে রেলপথের যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি নিয়ম মতে রোববারই (২৬ জুন) শেষ হওয়ার কথা। তবে শনিবার (২৫ জুন) ‘সোনারবাংলা এক্সপ্রেসের’ উদ্বোধন উপলক্ষে টিকিট বিক্রি বন্ধ ছিল। একারণেই টিকিট বিক্রির সময় আরও একদিন (২৭ জুন) বাড়ানো হয়েছে।  

এর মধ্যে অনেক যাত্রীই জানে আজই শেষ দিন। তাইতো টিকিট প্রত্যাশীদের লাইন এতো দীর্ঘ।

ঈদ উল ফিতর উপলক্ষে কমলাপুর রেল স্টেশন থেকে চতুর্থ দিনের মতো সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। ৪ জুলাইয়ের টিকেট প্রত্যাশীদের ভিড়ে উপচে পড়ছে কমলাপুর রেল স্টেশন। বিশৃঙ্খলা ও কালোবাজারি নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

বর্ধিত সময়ানুযায়ী সোমবার (২৭ জুন) শেষদিন বিক্রি হবে ০৫ জুলাইয়ের রেলের টিকিট।

full_466465168_1466911847

ভোরে রেল স্টেশনে গিয়ে দেখা যায়, রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। অনেকে গত রাত থেকে টিকিটের জন্য অবস্থান নিলেও সেহরীর পর থেকেই রেল স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। তবে ভিড় থাকলেও সুষ্ঠুভাবে শুরু হয়েছে টিকিট প্রদান।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে আজ টিকিটের বিশেষ চাহিদা ও জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তৎপর রয়েছে।

২২ থেকে ২৬ জুন পর্যন্ত ০১ থেকে ০৫ জুলাইয়ের ঈদের অগ্রীম টিকিট বিক্রি হওয়া কথা ছিল। তবে শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর আগমন ও সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষে টিকেট বিক্রি বন্ধ থাকায় ঈদের অগ্রীম টিকেট পাওয়া যাবে ২৭ জুন পর্যন্ত।

এমই