গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শিশু ও মহিলাসহ ৩৫ জন গুরুতর অসুস্থ্য হয়েছে। আহতদের বুধবার সকালে পার্শ্ববর্তী পলাশবাড়ি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

।স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে আবুল বাসার বাক্কুর বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে খাবারে বিষক্রিয়ায় শিশু ও মহিলাসহ অন্তত ৩৫ জন বরযাত্রী খাদ্যে বিষক্রিয়া আক্রান্তে অসুস্থ্য হয়ে পড়েন। এবিষয়ে সাদুল্যাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার আলম ডন ঘটনা স্থল পরিদর্শন করেন।

এআই