অতিরিক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রমনা থানার এক এসআই। তিনি বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, রমনা থানার এসআই নাজমুল (৪২) মঙ্গলবার সকালে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন।
সকাল সাড়ে নয়টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পাকস্থলী ওয়াশ করার পর তাকে ৬০২ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।
নাজমুলকে কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। এসময় তিনি সাদা পোশাক পরা ছিলেন।
জেএ





