শুক্রবার (১ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ৩ মে থেকেই হাওর অঞ্চলে ধান ও চাল সংগ্রহ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অন্যান্য জেলার ক্ষেত্রে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৩ মে ২০২৬ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

চলতি বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ৫ লাখ মেট্রিক টন ধান
  • ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল
  • ১ লাখ মেট্রিক টন আতপ চাল

সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে—

  • ধান: প্রতি কেজি ৩৬ টাকা
  • সিদ্ধ চাল: প্রতি কেজি ৪৯ টাকা
  • আতপ চাল: প্রতি কেজি ৪৮ টাকা

এছাড়া কৃষকদের সহায়তায় ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে ৩৬ টাকা কেজি দরে।

সরকার জানিয়েছে, এই খাদ্য সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত

এস