একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. রেজাউল হক (৩০) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা, একটি ধারালো ছুরি ও ব্যবহৃত মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-৭ এর ক্যাম্প ইনচার্জ মেজর জিয়া জানান, আটক রেজাউল কক্সবাজারের মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে।

আটক রেজাউল সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার মাস্টার আবুল হোসেনের ছেলে।

শেষ খবর পর্যন্ত তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানবপাচার আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় পাঠানোর প্রস্তুতি চলছিলো।

কেএইচ