নোয়াখালীর চাটখিল উপজেলার একটি ইটভাটার পানির ট্যাংক থেকে হাড় উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার বিকালে উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মানিকপুর গ্রামের এমবিএস নামে ওই ইটভাটা থেকে এই হাড় উদ্ধার করা হয়।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, স্থানীয়রা খবর দিলে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ইটভাটার পানির ট্যাংক থেকে ভাসমান একটি লম্বা হাড় উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি মানুষের হাড় বলে ধারণা করছি। ওই ট্যাংকির গভীরতা বেশি হওয়ায় আর কিছু পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ