নাটোরের লালপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)। ধর্ষণের অভিযোগে থানায় মামলা হলেও সাতদিনেও আসামিরা ধরা পড়েনি। গত ২৬ এপ্রিল রাতে উপজেলার হাগড়াগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। কিশোরী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ধর্ষিত কিশোরীকে লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার কিশোরী ২৬ এপ্রিল বাগাতিপাড়া উপজেলার সোনাপুরপাড়ার নিজ বাড়ি থেকে লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেই রাতে আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশে কিশোরীকে একা পেয়ে ঐ গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেন্টু দুইজন অজ্ঞাত সহযোগীকে নিয়ে জোড়পূবর্ক মুখ চেপে ধরে তুলে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সেন্টুরা পালিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
এমই