কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক  হত্যা মামলায় কামরুল ইসলাম ও জিয়াউর রহমার জিয়া নামে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেয়েছেন আদালত ।

রোববার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এসময় আসামি জিয়াউর রহমার জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে রোগী দেখতে যান পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম। পুর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে একই গ্রামের কামরুল ইসলাম ও জিয়াউর রহমার জিয়াসহ কয়েকজন তাকে অপহরণ করে এবং কুপিয়ে হত্যা করে সন্ধ্যায় কোদালিয়া গ্রামের এক মাঠে তার মরদেহ ফেলে রাখে।

এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম ১৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিত্বে প্রধান আসামী জিয়াউর রহমার জিয়া ও কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন।এবং বাকিদের খালাস দেন। 

সবুজ/নাজিব