শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (০৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
 
এআই