নড়াইল সদর উপজেলার বাশঁগ্রামে দুইপক্ষের সংঘর্ষে মহসিন শিকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার সকালে বাঁশগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়।

মহসিন উপজেলার রামসিধি গ্রামের জয়নাল সিকদারের ছেলে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে সদর উপজেলার রামসিধি গ্রামের একটি গ্রাম্য সালিশে বিবদমান দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পাশের বাঁশগ্রামের মফিজুর রহমান মফি মেম্বার ও পার্শ্ববর্তী ইউনিয়নের ভদ্রবিলা গ্রামের নান্না মোল্যার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহসিনসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহত মহসিনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএইচ