নানা আয়োজনের মধ্য দিয়ে একটু ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সেচ্ছাসেবী সংগঠন আশ্রয়। সংগঠনটি পরিচালিত পি.এইচ.ডি স্কুলের শিক্ষার্থীদের নিয়েই উদযাপন করা হয় বিশেষ এই দিবসটি।
শুক্রবার ঢাকার হাজারীবাগে অবস্থিত পি.এইচ.ডি স্কুল কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ এই অনুষ্ঠানের।
পি.এইচ.ডি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয় র্যালিসহ বিভিন্ন পরিবেশনায় পালন করা হয় দিবসটি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আশ্রয়ের কার্যনির্বাহী সদস্য ও অতিথিরা।

এ অনুষ্ঠানের মধ্যে একটি বিশেষ আয়োজন ছিল বাঁধন জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয় জোনের সহায়তায় ব্লাড গ্রুপিং ক্যাম্প। এ ক্যাম্পে শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে আশ্রয়ের পাশাপাশি কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন অয়োজনে অংশগ্রহনের মাধ্যমে দিবসটিকে স্বরণীয় করে রাখেন।
এমএনজে





