শনিবার রাঙামাটি মেডিক্যাল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন। এ সময় জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, সিনিয়র সহসভাপতি নওশাদ হোসেন সরওয়ার, সাইফুল আলম রাশেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষে শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেআই





