আড়িয়াল খাঁ নদে ঝাঁপ দেওয়ার ১২ ঘণ্টা পরও সন্ধান মেলেনি জেলার মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের গৃহবধূ রেখা আক্তারের (৩৫)।

পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে নদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। তিনি আলীমাবাদ গ্রামের এ বি আর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল হকের স্ত্রী।

চরআলীমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম জানান, রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হলে গৃহবধূ রেখা আক্তার বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদে ঝাঁপ দেন। এর পর থেকে সন্ধান করলেও শনিবার সকাল ১০টা পর্যন্ত ওই গৃহবধূর সন্ধান মেলেনি।

মূলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমকে