ধানমাড়াই মেশিনে চুল পেঁচিয়ে লাবনীরাণী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বরগুনার পাথরঘাটায়উপজেলার নিজলাঠিমারা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।লাবনীনিজলাঠিমারা গ্রামের দ্বীনেশ চন্দ্র পাইকের স্ত্রী।

নিহতের স্বজন বিকাশ চন্দ্র জানান, সকাল সাড়ে ৮টার দিকে লাবনী রাণী নিজ বাড়িরউঠানে ধানমাড়াই মেশিনে ধান মাড়াই করছিলেন। একপর্যায়ে মেশিনের সঙ্গে তার চুল পেঁচিয়েযায়।

এ সময় তিনি চিৎকার করলেঘটনাস্থলে থাকা আত্মীয়-স্বজন আসার আগেই মাথা মেশিনেরভিতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেএইচ