হবিগঞ্জের সদর উপজেলার বহুলা গ্রামের বাগানবাড়ি থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে গাঁজা ও ফেন্সিডিলসহ তিনজনকেগ্রেফতারকরেছে পুলিশ।
তারা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ২ নম্বর পুল এলাকার মৃত রশিদ আলীর ছেলে সৈয়দ আলী (৩৮), একই এলাকার মকবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২৮), ও নবীগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩২)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, গ্রেফতার তিনজনই মাদক বিক্রেতা। রাতে ছয় মাদক বিক্রেতা বহুলা বাগানবাড়ি এলাকায় গাঁজা ও ফেনসিডিল বিক্রি করছিলেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এ সময় অপর তিনজন পালিয়ে যায়।
গ্রেফতারদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৭ বোতল ফেনসিডিল ও ৩২ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। সৈয়দ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ থেকে ২০টি ও সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





