জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মোজাম্মেল হক নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার রওশনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে রওশনপুর গ্রামের মোজাম্মেল হকের সঙ্গে তার খালাতো ভাই শহিদুল ও মিনু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৬ জানুয়ারি এ নিয়ে দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে শহিদুল ও তার লোকজন মোজাম্মেল হককে কুপিয়ে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেআই





