নীলফামারীর ডোমারে মেহেদির রং না মুছতেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মিত্রা রানী (২০) নামে এক নববধূ। শনিবার সকালে উপজেলার শিয়ালডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
মিত্রা রানী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গি গ্রামের প্রিয়নাথের মেয়ে ও একই ইউনিয়নের নয়ানী বাকডোকরা গ্রামের শিবেনের ছেলে অনিলের স্ত্রী।
ইউপি সদস্য মো. রাশেদ জানান, প্রায় ১ মাস আগে তাদের বিয়ে হয়। ভাদর কাটনি উৎসবে মিত্রা তার বাবার বাড়িতে এসেছিলেন। শুক্রবার তার স্বামী অনিল তাকে নিতে আসলে মিত্রার বাবা তাকে শ্বশুর বাড়ি যেতে দিতে রাজি হননি।
এই অভিমানে শনিবার সকালে বাড়ি থেকে একটু দূরের একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় ঘটনাটি কারো দৃষ্টিগোচর হয়নি। বৃষ্টি কিছুটা থামলে মিত্রার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
ডোমার থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ পরে মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে বোড়াগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক আলী জানান, স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে দিতে না চাওয়ায় অভিমানে মিত্রা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





