এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে বৃষ্টির মৌসুমে জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের আলমদিনা একাডেমীতে অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা ও রেইনকোট বিতরণ করা হয়।

এপেক্স বাংলাদেশের সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব নোয়াখালী সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৪০জন শিক্ষার্থীর মাঝে বর্ষাকালীন সময়ে ছাতা ও রেইনকোট বিতরণ করা হয়েছে। এর আগে এপেক্স বাংলাদেশের সেবা মাস উপলক্ষ্যে বিনোদপুরের একটি মাদ্রাসায় কিতাব বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব নোয়াখালী বর্তমান সভাপতি এপ. মোস্তাফির রহমান পলাশ জানান, এপেক্স ক্লাব একটি সেবাধর্মী ক্লাব। এই ক্লাব সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপ তিনটি মোটো নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা এই সেবা করে আসছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্কুল পাঠদানের সামগ্রী নতুন জামা বিতরণ করে আসছি। সমাজের কমভাগ্যবানদের পাশে আমরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী আক্তার হোসেন খোকন, আল মদিনা একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী।

এপেক্স ক্লাব অব নোয়াখালী সার্ভিস ডিরেক্টর আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল ও এপেক্স ক্লাব মেঘনার চার্টার প্রেসিডেন্ট এপে.সিরাজ উদ্দিন সাহীন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল ও এপেক্স ক্লাব নোয়াখালীর অতীত সভাপতি এপে. আবু সায়েদ, জেলা-৮ সেক্রেটারি ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি এপে. মোনাব্বর হোসেন সেলিম, এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান পলাশ, এপেক্স  ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মুজাহিদুল ইসলাম সোহেল, এপেক্স ক্লাব অব নোয়াখালীর মেম্বার এপে. মো. মহিদুল হক, এপে. মো. নুরুল ইসলাম, এপে.মো.সামসুদ্দিন সৈকত, এপে. ইব্রাহিম খলিল্ল্যুাহ কচি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, আল মদিনা একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক ওমর ফারুক।

সোহেল/এমবি