রাঙামাটিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক ও এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- রুবেল (২৪), সুজন বড়ুয়া (২৫) ও নাছিমা আক্তার।

কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, জেলা শহরের রিজার্ভ বাজারের আরজু বোর্ডিং ও এর আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করছে একটি চক্র।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় আরজু বোর্ডিংয়ের দোতলা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেড