ফরিদপুরের সালথায় অতিরিক্ত গুল খেয়ে রাবিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ মার্চ) দুপুরে নিহতের বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাবিয়া উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে ও পাশ্বাবর্তী কাঠালবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেজাউল মোল্যার স্ত্রী।

রেজাউল-রাবিয়া দম্পতির দু’টি সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বিষয়টি জানান।

তিনি জানান, বাবা বাড়ি বেড়াতে গিয়ে ছোট বোনের সঙ্গে রাবিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় অভিমান করে অতিরিক্ত গুল খেয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই ওয়াহিদুজ্জামান।

ওএফ