ভারী বর্ষণের কারণে সাভারে একটি মাটির ঘরের দেয়াল ধসে তৈয়ব আলী দেওয়ান নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সাভারের দেওগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীজানান, রাতে তৈয়ব আলী দেওয়ান মাটির ঘরে ঘুমিয়েছিলেন। সারাদিনের ভারী বর্ষণের কারণে ঘরটির দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেএইচ