২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির আট ও জামায়াতের একজন রয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নেতাকর্মীদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ইআর