সমাজকল্যান মূলক ব্যতিক্রম ধর্মী সংগঠন প্রজন্ম প্রয়াসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় সুবিধাবঞ্চিতদের নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ইফতার মাহফিলের আয়োজন করে।

প্রজন্ম প্রয়াসের প্রতিষ্ঠা কালিন সভাপতি হাবিব উল্ল্যাহ মিরাজের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের শুভ উদ্বোধন করেন একুশে পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন শামছুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড.আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধক লায়ন সামছুল হুদা বলেন, প্রজন্ম প্রয়াসের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমি প্রোগ্রাম সত্যিই প্রসংশার দাবি রাখে। লায়ন সংস্থার সাথে দীর্ঘ দিন সংযুক্ত থেকেছি অসহায়দের পাশে থাকার জন্য। প্রজন্ম প্রয়াসের কর্মকান্ড ভালো লাগার মত, আমি প্রজন্ম প্রয়াসের সব ধরনের কর্মকান্ডেরর সাথে একাত্বতা পোষন করছি।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রজন্মম প্রয়াস যে উদ্যামে কাজ করছে তা প্রশংসনীয় এবং আমি মনে করি তাদের কর্মমকান্ড অনুযায়ি তারা যে নাম দিয়েছে প্রজন্ম প্রয়াস তাতে তারা মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। ব্যক্তিগত ভাবে আমি প্রজন্ম প্রয়াসের প্রশংসা করি এবং তারা এত কষ্ট করে ২০০-২৫০ লোকের যে আয়োজন করেছে তাকে স্বাগত জানাই।

বরাবরের মত এবছরও সদস্য, শুভাকাঙ্খি এবং বিভিন্ন শিক্ষানুরাগীদের সহায়তায় অসহায় দুঃস্থ মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করে সংগঠনটি। 

সাগর/এমবি