চট্টগ্রাম নগরীর বন্দর থানার নয়া রাস্তার মাথা এলাকায় লরি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানচালক মো. শাহনেওয়াজ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের সহকারী মো. রহিম (৪০)।

রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চালক মো. শাহনেওয়াজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ