ভারতীয় গরু, মহিষ আমদানি বন্ধ। এমন অবস্থায় বিকল্প পদ্ধতিতে আমদানী ও দেশে পশু পালনের ওপর জোর দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবস্যায়ী সমিতি।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ি সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি গোলাম মুর্তজার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কাজী আনোয়ার হোসেন, খলিলুর রহমান, তারেক আহম্মেদ প্রমূখ।
সংগঠনের মহাসচিব রবিউল আলম বলেন, ইতিমধ্যে আলোচনার জন্য বানিজ্য, কৃষি, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাংসের দামও বৃদ্ধি পাচ্ছে। তাই গরু আমদানির জন্য বিকল্প পথ হিসেবে নেপাল, ভূটান, মায়ানমার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে সমবায়ের মাধ্যমে কৃষি ঋণ দিয়ে আমাদের চরাঞ্চল, বনাঞ্চল, পাহাড়ি অঞ্চলকে গরু-মহিষ লালন পালনের কাজে লাগতে হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর ৬০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা গরুর বিনিময়ে ভারতের কাছে যাচ্ছে অথচ ২০ হাজার কোটি টাকা গরু, মহিষ লালন পালনের কাজে খরচ করলে দেশের চাহিদা পূরণ করে মাংস ও পশুর বর্জ্য রপ্তানী করে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারবে। গুরুত্ব বিবেচনা করে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রনালয়ের দৃষ্টি আর্কষণ করেন তিনি।
এমএ/ এআর





