তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ জোহাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।   

এর আগে ১৬ মার্চ (বুধবার) রাত থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরির তদন্তে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।

জোহার এক বন্ধুর বরাত দিয়ে তার স্ত্রী কামরুন নাহার দাবি করেন, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে জোহাকে অপহরণ করেছে দুটি মাইক্রোবাসে আসা কয়েকজন মুখোশধারী।

এমবি