জেলার কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনার সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে শিশু, নারীসহ ৫ জন আহত হয়েছেন।
বিশ্বজিৎ দাসের বড় ভাই দিলীপ দাস জানান, ওইদিন গভীর রাতে মুখোশধারী ১০-১২ জন ডাকাত তার ছোট ভাইয়ের বাড়ির জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।
তিনি জানান, ডাকাতদের অস্ত্রের আঘাতে বিশ্বজিৎ দাস, মুক্তা দাস, অংকন দাস, সত্যরঞ্জন দাস ও কমলা রানী দাস আহত হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেআই





