সিলেটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৮মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ভূমিকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মায়ানমার।
এমবি





