খুলনায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ লিটন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। লিটন নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বিহারী কলোনীর মৃত. আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর আফিলগেট বাইপাস সড়ক থেকে তাকে আটরা ফাঁড়ি পুলিশ আটক করে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, আফিলগেট বাইপাস সড়কের মাথায় আটরা পুলিশ ফাঁড়ির একটি টিম নিয়মিত তল্লাশি চালানোর সময় লিটনের দেহ তল্লাশি করে। এ সময় তার কোমরে গোঁজা, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


এমআর