বরিশালে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি কালা মিয়া (৭৯) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালা মিয়া বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে। একটি হত্যা মামলায় তাকে ১৯৯৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বরিশাল আদালত।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শামীম ইকবাল জানান, কয়েদি কালা মিয়া মঙ্গলবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেএ





