১৯৯১ সালের বহুল আলোচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই ছেলে কে তুলে নিয়ে চোখে খেজুর কাঁটা দিয়ে খুঁচিয়ে এসিড নিক্ষেপের বর্বরোচিত ঘটনার মামলার রায় দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ৫ম দায়রা জজ আদালতের বিচারক স্বজন কুমার এই রায় প্রদান করেন।

দীর্ঘ ২৭বছর আগে সংগঠিত ঘৃণিত এই অপরাধের জন্যে ২জন কে ১০বছর ৬জন কে ৭বছর করে কারাদণ্ড ও ৪জন কে খালাস দিয়েছেন আদালত। আরেক জনের মামলা চলাকালীন মৃত্যুবরন করায় অব্যাহতি দেয় আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়' অভিযুক্ত হাশেমের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের পরিবারের।সেই বিরোধের জেরে প্রাণ যায় মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের।

সেই ঘটনায় মামলা দায়ের হলে বেপরোয়া প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই পুত্র কবির ও সবুর আহমদ কে তুলে নিয়ে যায়।তারপরে দুইভাইকে হাত-পা বেধে প্রথমে খেঁজুর কাঁটা দিয়ে চোখ উপড়ে ফেলে তার ভিতরে ঢেলে দেয় এসিড।

মৃত্যুযন্ত্রণায় শামিল হয়ে না ফেরার দেশে চলে যান কবির আহমদ।অপরজন সবুর আহমদ মৃত্যু থেকে বেঁচে গেলে ও দিনযাপন করছেন দৃষ্টিহীন হয়ে।

এই রায়ের ব্যাপারে অসন্তোষ জানিয়ে মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে ডাঃ সেলিম বলেন, আমাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে।

জুলুম হয়েছে আমাদের উপর।দীর্ঘ ২৭টি বছর ন্যায় বিচারের জন্যে আদালতের দ্বারেদ্বারে ঘুরেছি।কিন্তু আমরা সেই ন্যায় বিচার টি পেলাম না।

মাসুম/এমআর