স্থগিত হওয়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তারিখ ঘোষণা করে।
ইসির উপ-সচিব মো. শাহজাহান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সময়সূচি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচনের প্রস্তুতি নিতেও নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে স্থানীয় ভোটার রায়হান খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি চার মাসের জন্য হাইমচরের উপজেলা নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট।
পরে আপিল করা হলেও হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





